আজঃ রবিবার ১৫-০৩-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত-শারীরিক শিক্ষক নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন বিষয়ে রুল

  • আপডেটেড: মঙ্গলবার ১১ Nov ২০২৫
  • / পঠিত : ১১৬ বার

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত-শারীরিক শিক্ষক নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন বিষয়ে রুল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষকের নিয়োগ বিধিমালা বাতিলের প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছে।

সোমবার (১০ নভেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ প্রাথমিক শুনানির পর এই রুল দেন। রুলে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে দুই সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বাদী হিসেবে রিটটি দাখিল করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, যিনি রিটের পক্ষে নিজেই শুনানি করেন।

২৮ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষকের সহকারী শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছিল। এরপর ২ নভেম্বর সংশোধিত প্রজ্ঞাপনের মাধ্যমে শারীরিক শিক্ষা ও সংগীত শিক্ষক নিয়োগের ধারা বাতিল করা হয়। রিটের মাধ্যমে সেই সংশোধিত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba